বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অবৈধ ভাবে শিক্ষক ও কেরানি পদে নিয়োগ দানের প্রক্রিয়া স্থগিত করতে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারসহ বেশ কয়েকটি দপ্তরে এ অভিযোগ প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে যানা গেছে, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন আহমেদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার লুৎফর রহমান বিদ্যালয়ে নীতিমালা বর্হিভূত ভাবে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদে একাধিক প্রার্থীর নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে নিয়োগ কার্যক্রম তরান্বিত করার চেষ্টা করছেন।
পাশাপাশি প্রধান শিক্ষক ও সভাপতি উভয়ের স্বার্থ চরিতার্থ করার জন্য অতি গোপনীয় ভাবে এই দুই পদে নিয়োগ প্রদানের চেষ্টা করছেন বলেও জানা যায়।

লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায়, নীতিমালা অনুযায়ী আবেদনপত্র যাচাই-বাছাই এর নিয়ম থাকলেও সেটা না করে নিজের মনোনীত সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদে নিয়োগদানের চেষ্টা করছেন। এদিকে মনোনীত ওই সকল প্রার্থীদের আবেদনপত্রে একাধিক ভুল থাকার পরেও সেগুলো বাতিল না করে মোটা অংকের টাকা গ্রহনের ফলে তাদেরকে বিদ্যালয়ে ডেকে নিয়ে ভুলগুলো সংশোধন করে দিচ্ছেন, যা নীতিমালা বর্হিভূত কাজ।
জানাগেছে প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন আহমেদ এর চাকুরীর মেয়াদ চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত। আর বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতেও বেশি দিন নেই। তাই শেষ সময়ে প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজোস্বে অযোগ্য প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে তড়িঘড়ি করে আজ শুক্রবার নিয়োগ বোর্ড গঠন করবেন বলে জানা গেছে।
এদিকে নিয়োগ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য নিয়ম অনুযায়ী বৈধ প্রার্থীদের নিকটে চিঠি পাঠানোর কথা থাকলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মধ্যে বেশ কয়েক জনের নিকটে কোন চিঠি পৌঁছায়নি কমিটির সদস্যরা।
প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রধান শিক্ষক ও সভাপতি মিলে অযোগ্য প্রার্থীদেরকে নিয়োগ দানের পায়তারা চালাচ্ছেন।সেই সাথে ওই সকল প্রার্থীদের আবেদন পত্রে ভুল থাকলেও সেসব আবেদনপত্র সঠিক বলে প্রচার করছেন তারা।
নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন জানান, সব আবেদনপত্রে ভুল ছিল তাদেরকে অফিসে ডেকে পুনরাই সংশোধন করে নেয়। অথচ নিয়ম অনুযায়ী ভুল আবেদনপত্র বাতিল হবার কথা।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন আহমেদের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি এ সবের কিছুই জানিনা। নিয়োগ কমিটি যা করেছে সেইটায়। আমি এর বেশি কিছু বলতে পারবোনা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার লুৎফর রহমান আবেদনপত্রে ভুলের কথা স্বীকার করে বলেন, আবেদনপত্রে দু একটা ভুল থাকতেই পারে। তাই বলে সেটা বাতিল করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সঠিক প্রমানিত হলে অবশ্যই নিয়োগ বোর্ড বাতিল করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/অ










