নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে বাসে ১০০ গ্রাম হেরোইন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। আজ বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজাবাড়ি এলাকা থেকে নাহার এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহি বাস থেকে উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ডিবি পুলিশের এসআই রুহুল আমিন সিল্কসিটিনিউজকে হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে নাহার এন্টারপ্রাইজ নামের বাসটির গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকায় গতিরোধ করে বাসের ভেতরে তল্লাশি করা হয়। এসময় ড্রাইভারের বসার স্থানের কিছু দূরে পরিত্যাক্ত অবস্থায় হেরোইন পাওয়া যায়। আর সেই বাসে হেরোইনের মালিক বসে ছিলো। কিন্তু যাত্রীদের জিজ্ঞাসাবাদে কেউ শিকার করে নি।

তিনি আরো বলেন, ১০০ গ্রাম হেরোইন একটি পলিথিনের ভেতরে মোড়ানো ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেই উদ্ধারকৃত হেরোইনের দাম ৫ লাখ টাকা হতে পারে।
স/অ










