লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাইজীর আশ্রমে ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দুই দিন ব্যাপী নবান্ন উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইজীর আবির্ভাব, জীবন চরিত্রের ওপর আলোচনা, গীতা শ্বদ অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশ্রমের প্রধান সেবাইত শ্রী সদানন্দ সাধু জানান, প্রতি বছর দোল পূর্ণিমা, গঙ্গা স্নান ও নবান্ন উৎসব উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সাধক সমবেত হন। লোক মুখে শোনা যায়, নিঃসন্তান বন্ধ্যা মহিলারা বটগাছের নিচের আসনে বসে ‘ভীখ মাংলে’ যদি গাছের ফল পড়ে তাহলে তারা সন্তান লাভ করেন।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর ৩০ অগ্রহায়ন দুই দিনব্যাপী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এ অনুষ্ঠান উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত বৃন্দের আগমন ঘটে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের নাটোর জেলার সেক্রেটারী এ্যাড. বিরেন সাহা, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব উদ্দিন মালিথা, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গর সম্পাদক ও প্রকাশক ইমাম হাসান মুক্তি, আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার, সাধারন সম্পাদক রঞ্জন কুমার দত্ত, সাংগাঠনিক সম্পাদক আশীষ কুমার সুইট সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
স/অ










