নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাগমারা ১৫ ইউপির ১৫জন চেয়ারম্যান প্রার্থীকে এই শপথ করানো হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এশপথগ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
এসময় শপথগ্রহণ করেন, উপজেলার গনিপুর ইউনিয়নের বিএনপির অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দীন, আউচপাড়া ইউনিয়নে আ’লীগ মনোনীত সরদার জান মোহম্মাদ, শুভডাঙ্গা ইউনিয়নে আ’লীগের আব্দুল হাকিম প্রামানিক, মাড়িয়া ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসকান আলী, দ্বীপপুর ইউনিয়নের দুলাল, গোবিন্দপাড়া ইউনিয়নে কমিউনিষ্ট পার্টি থেকে সাবেক চেয়ারম্যান বিজন কুমার সরকার।
অন্যদিকে, গোয়ালকান্দি ইউনিয়নে আ’লীগ প্রার্থী আলমগীর সরকার, শ্রীপুর ইউনিয়নে আ’লীগর মকবুল হোসেন মৃধা, ঝিকড়া ইউনিয়নে আ’লীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ ফৌজদার, সোনাডাঙ্গা ইউনিয়নে আ’লীগ অধ্যক্ষ আজাহারুল হক, নরদাশ ইউনিয়নের মতিউর রহমান, হামিরকুৎসা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দেউলিয়া গ্রামের আলহাজ আব্দুল জব্বার মন্ডল নির্বাচনে বিজয়ী হন।
এর মধ্যে ড়বিহানালী ইউনিয়নের বিএনপির প্রার্থী মাহামুদুর রহমান মিলনের শপথ বাক্য পাঠ করানো হয়নি।
স/আ










