সিল্কসিটিনিউজ ডেস্ক:
মঙ্গলবার সকালে কলম্বিয়া মেদেলিন শহর হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান দলটির৷ বিমান আসছিল বলিভিয়া থেকে৷হঠাৎই ব্রাজিলিয়ান ক্লাবটি যে বিমানে যাচ্ছিল সেটি যান্ত্রিক কারণে দিকভ্রষ্ট হয়ে পড়ে৷পরে শহরের পাহাড়ে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায় বিমানটি৷বিমানে ছিলেন ৯ ক্রু-মেম্বারসহ ৮১ জন যাত্রী৷ গুরুতর জখম অবস্থায় বেঁচে যান ছ’জন৷
তাদের মধ্যেই একজন হলেন তুরউইন তুমিরি৷তিনি ছিলেন বিমানের ক্রু-মেম্বারদের মধ্যে একজন৷নিজের সেইদিনের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে এখনো শিউড়ে ওঠেন তুমিরি৷ জানিয়েছেন যখন কয়েক হাজার ফুট উপর থেকে ফ্লাইট ২৯৩৩ বিমানটি মাটিতে আঁচড়ে পড়ছিল সেই মুহূর্তে গুটিসুটি হয়ে শুয়ে পরেন তিনি৷

যাতে আঘাত কম লাগে তাই পায়ের ফাঁকে ব্যাগ নিয়েছিলেন৷ফলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বলের মতো গড়াতে থাকেন তিনি৷
অন্যদিকে তার সহযোগী ক্রু-মেম্বার বা প্যাসেঞ্জাররা অনেকই সেই সময় সিটের উপর দাঁড়িয়ে চিৎকার করছিলেন বা কেউ বিমানের ভেতরে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন৷
সূত্র: কলকাতা 24










