সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

নিউজ ডেস্ক২৯ জুন ২০২০১ মিনিট পড়া
ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সাবেক ফটো করেসপন্ডেন্ট রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি ফটো সাংবাদিক হিসেবে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজ বাড়ি ঢাকার মানিকনগরে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি দুই কন্যা সন্তানের জননী। রেহেনা আক্তারের ভাই ফজিত শেখ বাবু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেহেনা দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে তাকে বাসায় নিয়ে চিকিৎসা করা হয়েছিল। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ফটো সাংবাদিক রেহেনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার ও বাংলানিউজ পরিবার।