সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ১ ও ৩। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন রুবি ও পোখরাজ।

প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী, দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। আপনার ব্যক্তিত্ব হাস্যোজ্জ্বল। আর মনের গহিনে রয়েছে গভীর আশাবাদ। কোনো বাধা ও প্রতিবন্ধকতা আপনার উদ্যম ও কর্মতৎপরতায় ভাটা আনতে সক্ষম নয়। দিলখোলা ও স্পষ্টবাদী হওয়া সত্ত্বেও অন্যের ব্যাপারে আপনি উদার। অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে আসতে আপনার কোনো ক্লান্তি নেই। আপনার আত্মসম্মানবোধ প্রখর। তাই সামর্থ্যের অতিরিক্ত ঋণ কখনো করেন না। অগ্রগতির এক পথ রুদ্ধ হলে বিকল্প পথে সাফল্যের পানে আপনি এগিয়ে যাবেন।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। সৎ গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো থাকবে না। আহারে বিহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল আশা করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। কোনো আশা পূরণ হতে পারেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। কণ্ঠশিল্পীদের গলা সম্পর্ক সতর্ক থাকতে হবে। গলায় ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো বিশেষ আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
সূত্র: এনটিভি









