সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

‘নিজের আদর্শ বিকিয়ে দিয়ে রাজনীতি হয় না’- অর্ণা জামান

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘নিজের আদর্শ বিকিয়ে দিয়ে রাজনীতি হয় না’- অর্ণা জামান
নিজস্ব প্রতিবেদক:

আগামী  ৭ ও ৮ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এর ৩য় ও ২৫ তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের  উৎসবমুখর পরিবেশ।

 

তবে কিছু অসাধু চক্র এই সম্মেলনকে ঘিরে নিজেদের ফায়দা লুটতে চেষ্টা করছে। আর এমন চক্র থেকে সতর্ক করতে  ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা তার ফেইসবুকের স্ট্যাটাসে পদ প্রত্যাশী প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন।

untitled-1-copy

ফেইসবুক স্ট্যাটাসটি সিল্কসিটি নিউজের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল “আগামী ৭-৮ তারিখ রুয়েট ও রাবি শাখা ছাত্রলীগের ৩য় ও ২৫ তম সম্মেলন। সম্মেলন কে কেন্দ্র করে অনেকেই চায়বে নিজদের ফায়দা লুটতে। এক্ষেত্রে কেউ কেউ নেতাদের নাম নিয়ে ব্যাবসা করার চেষ্টা করবে। আগের ইতিহাস থেকে তা কিছুটা অনুমেয়।

 

এক্ষেত্রে বিভিন্ন কু প্রস্তাব আসতে পারে প্রার্থীদের কাছে। তাই পদ প্রত্যাশী প্রার্থীদের একটা কথায় বলব, যে নেতার নাম নিয়ে এসব প্রস্তাব আসবে (যার মাধ্যমেই আসুক না কেন) সেই নেতার সাথে সরাসরি যোগাযোগ করবেন। অহেতুক নেতা-নেত্রীদের ভুল না বুঝে সরাসরি কথা বলুন এবং সত্যতা যাচায় করুন। সর্বদা সচেতন থাকুন। মনে রাখবেন- নিজের আদর্শ বিকিয়ে দিয়ে রাজনীতি হয়না আর ছাত্রলীগ তো প্রশ্নই আসেনা। কারণ প্রকৃত ছাত্রলীগ মৃত্যুর আগ পর্যন্ত কখনো নিজেদের আদর্শকে বিকিয়ে দিতে পারেনা।”

 

এরই মধ্যে গতকাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছেন। পদ প্রত্যাশীরা বিভিন্নভাবেই লবিং তৈরী করতে ব্যাস্ত। তবে তাদের অনেকেই বলেছেন যোগ্যতার বিচারেই পদ পাবেন তারা।

স/অ