সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় পূর্বের মামলার জের ধরে সংঘর্ষে নারীসহ আহত ৭

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় পূর্বের মামলার জের ধরে সংঘর্ষে নারীসহ আহত ৭

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পূর্বের গুম মামলার জের ধরে মুনসুর ও আরশাদ পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারীসহ ৭ জন আহত হয়েছে। বুধবার উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন উত্তর মিলিকবাঘা গ্রামে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, মুনসুর পক্ষের রিপন হোসেন, সেলিম আলী, আনজুরা খাতুন, মিলন হোসেন। আরশাদ পক্ষের উজ্জল হোসেন, আবদুস সালাম ইনু হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 
স্থানীয়রা সিল্কসিটি নিউজকে জানান, দীর্ঘদিন থেকে দু’পক্ষের মধ্যে পূর্বের গুম মামলার জের চলছিল। ওই ঘটনার জের ধরে বুধবার এক নারীকে মারধর করা হয়। ফলে উভয়ে মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়ে বাঁশের লাঠি, ধারালো হাসুয়া ও লোহার রড়, হাতুড়ি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দু’পক্ষের সংঘর্ষে এক নারীসহ ৭ জন আহত হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে উভয়কে শান্ত করা হয়েছে। তবে এই ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

স/অ