মোহনপুর প্রতিনিধি :
মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে পকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভীমনগর গ্রামে মৃত দবির উদ্দিন ছেলে জাহাঙ্গীর হোসেন ও মৃত মুনছুর রহমানের ছেলে সোহেল রানা দুই পাটনার মিলে ভীমনগর মৌজা সমতুল্লাহ ও তার অংশীদার গনের নিকট হতে পুকুর লীজ নিয়ে প্রায় ৬বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল।
বুধবার ভোর অনুমানিক ৬ টার দিকে জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানায় যে, পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। লীজকৃত পুকুরের মালিক জাহাঙ্গীর জানান, কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগে ৩০ মন মাছ নিধন করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এই বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষ প্রয়োগের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
স/শ










