সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

শেখ হাসিনার সফল নেতৃত্বগুণে দেশ এগিয়ে যাচ্ছে: এমপি দারা

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
শেখ হাসিনার সফল নেতৃত্বগুণে দেশ এগিয়ে যাচ্ছে: এমপি দারা

নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বগুণে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আর কয়েকবছর পরই গামেন্টর্স সেক্টরের চাইতে আইটি খাত থেকেই সবচাইতে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

 
বুধবার পুঠিয়া উপজেলার শিলমাড়য়া ইউনিয়নের পচামাড়িয়া ডিগ্রী কলেজে অনলাইন বিল পে সিস্টেম এবং অনলাইন ও এসএমএস এ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত ডিজিটাল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠঅন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা  এসব কথা বলেন।

 
ঈচামাড়িয়া ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের  সভাপতিত্বে ও প্রভাষক ড. সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লাহ, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী রীগের সভাপতি রহিম মোল্লা, সাধারণ সম্পাদক শুকুর আলী সরদার, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলঅম রবি, পচামাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিষ্ণু পদ সাহা, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন রুবেল প্রমুখ।

স/শ