বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে ৭৭ টি বাড়িতে বিদ্যুতের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল জব্বার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠো ফোনে বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সাত্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আঃ হাকিম,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, আহসান হাবিব,উপজেলা মহিলা লীগের সভানেত্রী মরিয়ম বেগম,যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন,ইউপি সদস্য আঃ করিম সরদার, মাস্টার নজরুল ইসলাম,আঃ সালাম,আঃ মজিদ শেখ, তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সরকার,সভাপতি আঃ মালেক শাহ, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম,বাবুল আক্তার, সজল,মচমইল বাজার বণিক সমিতির সম্পাদক জাহাঙ্গীর আলম,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার,সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক প্রমুখ।
উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা গেছে ১.৭৯ কিলোমিটার এই লাইন নির্মান করতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।










