সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
চাকরি

সরকারি দুই প্রকল্পে কাজের সুযোগ

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬৫ মিনিট পড়া
সরকারি দুই প্রকল্পে কাজের সুযোগ
সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) নেওয়া হবে ১৬৩ জন। প্রকল্প মেয়াদের জন্য অস্থায়ী ভিত্তিতে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ২৩ নভেম্বরের সমকাল পত্রিকায়। আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর।

 

পদ ও যোগ্যতা

বিভিন্ন বিভাগে ট্রেড প্রশিক্ষক নেওয়া হবে। এর মধ্যে সেলাই ও এমব্রয়ডারি ট্রেডে ১৭ জন, সাবান ও মোমবাতি তৈরিতে ১২, ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টে ২৬, বাইন্ডিং ও প্যাকেজিংয়ে ২, চামড়াজাতদ্রব্য তৈরিতে ২, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ৩, নকশিকাঁথা ও কাটিংয়ে ৮, পোলট্রি উন্নয়নে ৩ জন এবং মোবাইল ইঞ্জিনিয়ারিং ও বিউটিফিকেশন ট্রেডে ১ জন করে প্রশিক্ষক নেওয়া হবে। আবেদনের যোগ্যতা এইচএসসি। বিভিন্ন ট্রেডে সহকারী ট্রেড প্রশিক্ষক নেওয়া হবে। সেলাই ও এমব্রয়ডারি ট্রেডে ১৭, সাবান, মোমবাতি ও শোপিস তৈরিতে ১২, ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্টে ২৬, বাইন্ডিং ও প্যাকেজিংয়ে ২,  চামড়াজাত দ্রব্য তৈরিতে ২, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ৩, নকশিকাঁথা ও কাটিংয়ে ৮, পোলট্রি উন্নয়নে ৩, মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ১ ও বিউটিফিকেশন ট্রেডে নেওয়া হবে ১ জন—এসব পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি। সব ট্রেড প্রশিক্ষক ও সহকারী ট্রেড প্রশিক্ষক পদের জন্য লাগবে সংশ্লিষ্ট বিষয়ে চার মাসের প্রশিক্ষণ এবং এক বছরের কাজের অভিজ্ঞতা।

হিসাবরক্ষক পদে নেওয়া হবে ১ জন, আবেদনের যোগ্যতা বাণিজ্যে স্নাতকসহ পাঁচ বছরের অভিজ্ঞতা। ক্রেডিট সুপারভাইজার পদে সাতজন, কম্পিউটার অপারেটর পদে ১, বিক্রয়কারী পদে ২, ক্যাশিয়ার পদে ১ ও স্টোরকিপার-কাম-অফিস সহকারী পদে নেওয়া হবে ১ জন। এসব পদে যোগ্যতা এইচএসসি। ক্রেডিট সুপারভাইজার, কম্পিউটার অপারেটর ও বিক্রয়কারী পদের জন্য তিন বছর এবং ক্যাশিয়ার ও স্টোরকিপার-কাম-অফিস সহকারী পদের জন্য থাকতে হবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।

৭ ডিসেম্বর ২০১৬ তারিখে সব পদে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। ট্রেড প্রশিক্ষক ও সহকারী ট্রেড প্রশিক্ষক পদে একই ধরনের প্রকল্পে কাজে অভিজ্ঞদের বেলায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

 

আবেদন যেভাবে

আবেদন ফরম পাওয়া যাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowca.gov.bd)। আবেদনপত্র ডাকযোগে বা হাতে হাতে পৌঁছাতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, ৩ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ এবং ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজ ঠিকানা লেখা ৯ বাই ৪ সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়), জাতীয় মহিলা সংন্থা (চতুর্থ তলা, কক্ষ নম্বর ৪০৮), ১৪৫ নিউ বেইলি রোড, ঢাকা।

পরীক্ষা পদ্ধতি

নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক (উপসচিব) নুরুন্নাহার হেনা জানান, এ প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত।   নিয়োগের জন্য আবেদন যাচাই-বাছায়ের পর যোগ্যদের ঠিকানায় লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে। সূত্র জানায়, প্রার্থীদের লিখিত, মৌখিক ও বিশেষ ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় বসতে হবে।

 

পরীক্ষা পদ্ধতি

আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্যদের ঠিকানায় লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র পাঠানো হবে। সূত্র জানায়, প্রার্থীদের লিখিত, মৌখিক ও বিশেষ ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্রের তথ্য প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে।

বেতন

ট্রেড প্রশিক্ষক পদে মাসিক সাকল্য বেতন ১৮৩০০ টাকা, সহকারী ট্রেড প্রশিক্ষক পদের জন্য দেওয়া হবে ১৭০৪৫ টাকা। হিসাবরক্ষক পদের ১৯৭৮০ টাকা, ক্রেডিট সুপারভাইজর, কম্পিউটার অপারেটর ও বিক্রয়কারী পদের মাসিক বেতন ১৯৩০০ টাকা। ক্যাশিয়ার পদে ২১৭০০ টাকা ও স্টোরকিপার-কাম-অফিস সহকারী পদে বেতন পাওয়া যাবে ১৭০৪৫ টাকা।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম—ফেজ ২ প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা পদে নেওয়া হবে ১৩৫ জন। ফিশারিজে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির বিএসসি (অনার্স) অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ মেরিন সায়েন্সে দ্বিতীয় শ্রেণির এসএসসি বা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ প্রাণিবিদ্যায় দ্বিতীয় শ্রেণির এমএসসি (ফিশারিজ গ্রুপ)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে। তবে মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। মত্স্য অধিদপ্তরের একই ধরনের প্রকল্পের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বেলায় বয়সও শিথিলযোগ্য। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর।

 

আবেদন পদ্ধতি

আবেদন ফরমের নমুনা বাংলাদেশ ফরম (www.forms.gov.bd) এবং মত্স্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fisheries.gov.bd) পাওয়া যাবে। সচিব, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা—১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম—ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২), মত্স্য অধিদপ্তর, কক্ষ নম্বর ৪১৩, মত্স্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা—১০০০। ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে লাগবে তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। খামের ওপর লিখতে হবে পদ ও জেলার নাম। সরকারি/আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরতদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

বেতনক্রম ও পরীক্ষা পদ্ধতি

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড ৯ অনুসারে সম্প্রসারণ কর্মকর্তাদের সাকল্যে মাসিক বেতন দেওয়া হবে ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে।

আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের পরীক্ষার তারিখ জানানো হবে। প্রকল্প পরিচালক খ. মাহবুবুল হক জানান, সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগবিধি অনুসারে প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে দুই ধরনের পরীক্ষা নেওয়া হয়। প্রথমে লিখিত ও পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়। বিগত বছরের পরীক্ষার আলোকে তিনি জানান, সাধারণত ৮০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে বাংলা, সাধারণ গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট প্রশ্ন করা হয়। তবে পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ