তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার বনিক সমিতির সভাপতি, তানোর পৗর বিএনপির সহ-সভাপতি, দলিল লেখক ও বিশিষ্ট ব্যাবসায়ী হামিদুর রহমান(৫০) মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজিউন)।
তার মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, তানোর উপজেলা পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এমরান আলী মোল্লা, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, সহ-সভাপতি ও সরনজই ইউপির সাবেক চেয়্যারম্যান মোজাম্মেল হক খান, সাংগঠনিক সম্পাদক সাবেক তালন্দ ইউপির চেয়্যারম্যান আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,তানোর পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আশরাফ আলী আকাশ,উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল মালেক মন্ডলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে শাকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন তানোর দলির লেখক সমিতির সভাপতি তাছির উদ্দিন, সাধারন সম্পাদক গোলাম রাব্বানী,ও তালন্দ বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী বাবু। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
স/আ










