নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোই্ন আটক করেছে বিজিবি। বুধবার রাত দেঢ়টার দিকে গোদাগাড়ী থানাধীন নওশেরা গ্রামের চাইপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার শ্রী স্বাধীন চন্দ্র তার সঙ্গীয় ফোর্স নিয়ে চাইপাড়া এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ১০০ গ্রাম হেরোইন আটক করে যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স/শ










