সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ায় নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত, মোট ১৯৮৫

নিউজ ডেস্ক২০ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত, মোট ১৯৮৫

বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৮৫ জনে।

আজ শনিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

করোনা : রাজশাহী বিভাগে একদিনে মৃত্যু ৫, মোট শনাক্ত ৩৪২০

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়া জেলা শহরের ৪৯, সোনাতলা উপজেলার ৭ এবং শাজাহানপুর, শিবগঞ্জ, গাবতলী, সারিয়াকান্দি, শেরপুর ও আদমদীঘি উপজেলার একজন করে রয়েছেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৯ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৮৫ জন।

করোনায় আক্রান্ত মাশরাফি

এর মধ্যে ১ হাজার ৩৬০ জন পুরুষ, ৫১৭ জন নারী ও ১০৮ জন শিশু রয়েছে। করোনায় সংক্রমিত ১৮ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১ হাজার ৪৭৮ জন।

আরো পড়ুন …

বগুড়ায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত, মোট ১৮১৮