দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে ওভারল ওয়াশ সিচুয়েশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দুর্গাপুর শাখার আয়োজনে ও ওয়াটার এইডএর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ দুর্গাপুর -পুঠিয়া আসনের সংসদ সদস্য ও খাদ্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন ভার্ক আঞ্চলিক সমন্বয়কারিক কর্মকর্তা তপন কুমার শাহ্।

অনুষ্ঠানে ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা হুমায়ন কবির খান-এর পরিচালনায় নিরাপদ পানি,স্বাস্থ্য ব্যবস্থাসহ বিভিন্ন জনসচেতনার উপরে ভিডিও চিত্র প্রদর্শন উপস্থাপন করেন ভার্ক রুরাল ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজিবুল ইসলাম খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোফরান হালিম, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী,পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু,উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
স/শ










