নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে (ছেলে) ফেলে চলে যাওয়ার সময় এক মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন নার্সরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। আটককৃত নারীর বাড়ি রাজশাহী নগরীর রায়পাড়া এলাকায়।

হাসপাতাল সূত্র মতে, প্রসব বেদনা নিয়ে ওই নারী সোমবার রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর রাতে তিনি একটি সন্তান প্রসব করেন। কিন্তু আজ মঙ্গলবার দুপুরে সেই নবজাতক ফেলে বাড়ি চলে যাচ্ছিলেন ওই নারী।
এসময় হাসপাতালের নার্সরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন।
ওই নারী জানান, একই এলাকার আরিফ হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আরিফ। এ অবস্থায় ওই নারী গর্ভবতি হয়ে পড়েন। তিনি বর্তমানে রামেকের ২২ নম্বর ওয়ার্ডেই রয়েছেন।
স/আ










