সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের এলাকা থেকে ‘ছয়জন জীবিত উদ্ধার’

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বিমান বিধ্বস্তের এলাকা থেকে ‘ছয়জন জীবিত উদ্ধার’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজিলের একটি ফুটবল ক্লাবের সদস্যসহ ৮১ আরোহীকে নিয়ে কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।

 
উল্লেখ্য, বলিভিয়া থেকে যাত্রা করার পর কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।  দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া।

 

বিমানটি কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

পরে এক বিবৃতিতে মারিয়া কর্ডোভা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল থেকে ছয়জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তারা বিমানের আরোহী ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

 
বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্তে আমরা জানতে পেরেছি, লা ইউনিয়নের কেরো গোর্দো শহরে এ দুর্ঘটনা ঘটেছে এবং বিমানে চাপোকোয়েন্সে রিয়েল ফুটবল দলের সদস্যরাসহ ৭২ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। ছয়জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন