সদ্য প্রকাশিত
পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কারাগারে ‘রেকর্ড সংখ্যক’ বন্দির আত্মহত্যা

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
যুক্তরাজ্যের কারাগারে ‘রেকর্ড সংখ্যক’ বন্দির আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলিতে রেকর্ড সংখ্যায় বন্দীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছে একটি এনজিও।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম নামের এক এনজিও ওই অভিযোগ করেছে। ওই এনজিও ব্রিটেনের কারাগারগুলিতে সংস্কার নিয়ে কাজ করছে।

 

সংস্থাটি ব্রিটেনের কারাগারগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসের জেলগুলিতে মোট ১০২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

 

দ্যা হাওয়ার্ড লিগ ফর পেনাল রিফর্ম বলছে, কারাগারগুলির বাজেটে কাটছাঁটের ফলে এমন পরিবেশ তৈরি হয়েছে যা বন্দীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।

 

তাদের দেওয়া তথ্য  অনুযায়ী, এর আগে সর্বাধিক ৯৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২০০৪ সালে।

সূত্র: বাংলা ট্রিবিউন