পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৪৭ হাজার ৮৫০ লিটার চোলাই মদ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে মদ তৈরির কারখানা মালিক মাদক ব্যবসায়ী মতিউর রহমানকে ২ বছরের কারদণ্ড প্রদান করা হয়েছে।
মাদক ব্যবসায়ী মতিউর রহমান (২৬) উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের লালমিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়ায় মতিউর রহমানের বাড়িতে অভিমান চালান। অভিযান পরিচালনা করে মতিউরের বাড়ি থেকে ৩৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ৪৭ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ মতিউরকে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে চোলাই মদ, বাড়ির পাসে মদ তৈরির ২১ টি চুলা এবং বিভিন্ন পাত্র ধ্বংস ও জব্দ করা হয়। এবং অবৈধ চোলাই মদ তৈরি ও বিক্রি করার অপরাধে মাদক ব্যবসায়ী মতিউরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর (১) (খ) শ্রেনি ধারা মতে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।


এছাড়াও বেলা ১২টার দিকে একই এলাকায় প্রকাশ্যে গাজাঁ সেবনের অপরাধে রাজশাহীর রাজপাড়া থানা এলাকার মৃত নইমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম জুলমত (৫০) ও গোদাগাড়ী থানার ভাটুপাড়া এলাকার মৃত আবদুল মোল্লার ছেলে বাইতুল ইসলাম কে একই ধারায় ৬ মাস করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
স/শ










