সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার শুভডাঙ্গায় যুবলীগ নেতা হাবিবুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার শুভডাঙ্গায় যুবলীগ নেতা হাবিবুর রহমানের ইন্তেকাল

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে স্টোক করে মৃত্যুবরন করেন। হাবিব শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রামের মৃত ইয়ারত আলী ছেলে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে,ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের জানাযায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান এ্যাড: জাকিরুল ইসলাম সান্টু,মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আঃ হাকিম প্রাং, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আঃ জলিল, সাংগঠনিক সম্পাদক শামীম,ইউনিয়ন যুবলীগের সভাপতি আফাজ উদ্দীন,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার,ভবানীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ফেরদৌস,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আঃ মালেক,ইউপি সদস্য আঃ বারিক,২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওয়াজেদ আলী,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
স/শ