সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাগমারার বিশিষ্ট সমাজ সেবক সাহাদত হোসেন আর নেই

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার বিশিষ্ট সমাজ সেবক সাহাদত হোসেন আর নেই

বাগমারা প্রতিনিধি:
বাগমারা  আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সাহাদত হোসেন (৪৬) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)।

সোমবার সকাল ৯টায় বইকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে  দাফন সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত এক সপ্তাহ পূর্বে হঠাৎ বাড়িতে সাহাদত অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরেক্ষায়  কিডনী জনিত রোগ ধরা পড়ে। চিকিৎসাকালীন তার অবস্থার অবনতি হলে গত রোববার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, সদায় হাস্যজ্জ্বোল সাহাদত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাশ করে। বাইরে চাকুরীর সুযোগ পেলেও গ্রামের বাড়িতে থেকে সহজ ও সরল ভাবে জীবন-যাপন করতে তিনি পছন্দ করতেন। সমাজ সেবার পাশাপাশি তিনি পুকুরের ব্যবসাসহ ক্ষেত কৃষিতে নিয়োজিত থাকতেন। সকল শ্রেণীর মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল।

তার মৃত্যুতে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের ঘটনা ঘটে। পরিবার ছাড়াও প্রতিবেশীদের মধ্যে দেখা যায় চরম হোতাশার ছাপ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স/শ