সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

বাগাতিপাড়ায় নসিমনের চাপায় শিশুসহ আহত ৩

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় নসিমনের চাপায় শিশুসহ আহত ৩

বাগাতিপাড়া সংবাদদাতা:

নাটোরের বাগাতিপাড়ায় নসিমনের চাপায় এক শিশুসহ তিন জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মাকুপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আড়ানী-বাগাতিপাড়া সড়কে এক কাঁচা মরিচ বোঝাই নসিমন আড়ানীর দিক থেকে বাগাতিপাড়া অভিমুখে যাচ্ছিল।

পথিমধ্যে মাকুপাড়া বাজারে দ্রুতগামী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনজনকে চাপা দেয়। এতে মাকুপাড়া গ্রামের শাহিন সরকারের ছেলে শিশু জুনায়েদ (১০), মৃত হুজুর প্রামানিকের ছেলে নওশাদ (৪২) এবং রামপাড়া গ্রামের মৃত মুনছুরের ছেলে নফল (২৬) আহত হয়।

 

আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় জুনায়েদ ও নওশাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স/শ