পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় এক মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মাদকসেবী হলেন, উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রেজাউল (৩৮)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রবিবার রাতে জামিড়া এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় থানার এএসআই জসিম ও শহিদুল রেজাউলকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছে কিছু গাঁজাও পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান ঘটনা যাচাই করে রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আসামী রেজাউল তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর (১) (খ) শ্রেনি ধারা মতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স/শ










