সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও রবি। আপনার শুভ সংখ্যা ১ ও ৩। শুভ বার বৃহস্পতি ও রবিবার। শুভ রত্ন পোখরাজ ও রুবি।

প্রকৃতিগতভাবে আপনি সুক্ষ্ম বুদ্ধি ও উষ্ণ হৃদয়ের অধিকারী। আপনি আশাবাদী। হতাশা আপনার মধ্যে কখনো দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম নয়। উচ্চাভিলাষ বাস্তবায়নের জন্য আপনার মধ্যে রয়েছে উদ্যোগ ও উদ্যম। মনমানসিকতায় আপনি উদার। অন্যের বিরোধী মতকেও আপনি সুহানুভূতির সাথে বিবেচনা করেন। তবে উদারতার সুযোগে আপনাকে বোকা বানানোর সুযোগ আপনি দেন না। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দ্রুত কর্ম পরিকল্পনা নিতে পারেন আপনি। আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুটা মোটামুটি ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অন্যের সহযোগিতা পাবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামগ্রিকভাবে পরিস্থিতি অনুকূলে নাও থাকতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনের শুরুতে কিছুটা অসুস্থবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসানো সহজ হবে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। মন ভালো থাকবে। পড়াশোনায় আগ্রহবোধ করবেন। কোনো আশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কণ্ঠশিল্পীদেরকে গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পোশাক নির্বাচনে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। শরীর অসুস্থ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সিনিয়র কারো পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি অগ্রহ বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
সূত্র: এনটিভি









