সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

বাগাতিপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগাতিপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৯ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সমিতি হিসেবে পরিচিত এ শিক্ষক সমিতি এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

আগামী মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ৩৭টি বিদ্যালয়ের মোট ৫শ’ ৩৭জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

এদিকে সমিতির সভাপতি পদে তিনজন এবং সাধারন সম্পাদক পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন পাঁকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, চকগোয়াশ-বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান ও ঠেঙ্গামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।

 

এছাড়া সাধারন সম্পাদক পদে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম, লক্ষণহাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম জজ, বাটীকামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ খালেক এবং একডালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন।

 
ইতিমধ্যেই প্রার্থীরা  সকল শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছেন। নিজের পক্ষে ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে। নির্বাচনী ইশতেহারও তুলে ধরেছেন হ্যান্ডবিলের মাধ্যমে। পোষ্টার সেঁটেছেন বিভিন্ন স্থানে। শিক্ষকদের মধ্যে নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

 
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী। ঘোষিত তফসিল অনুযায়ী ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছিলো মনোনয়নপত্র গ্রহন ও জমাদানের তারিখ, যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ছিল ১৩ নভেম্বর । আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর মঙ্গলবার।

স/অ