সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও মানববন্ধন পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 
রাবিবার বেলা ১১টার দিকে বিভাগের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে ফাইন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিথ হয়।

 
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে কেবল রোহিঙ্গাদের হত্যার বিচারের জন্যই নয়, মানবাধিকার লঙ্ঘনেরও প্রতিবাদ জানাতে এসেছি। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, কিন্তু সারা বিশ্ব আজ নীরব! অনেকেই আমাদের দেশে পালিয়ে এসে যাযাবর জীবনযাপন করছে। তাদের কোনও পাসপোর্ট নেই, খাবারের ব্যবস্থা নেই।

 
এসময় বক্তারা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য মানববন্ধন থেকে সরকারের কাছে অনুরোধ জানান।

 
ফাইন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী শেখ আরিফুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যা আবু সাদেক মো. কামরুজ্জামান, শিক্ষার্থী নাদিম, ইমরুল হাসান, মাসুম, প্রমুখ।

স/অ