সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

‘এক বছর বয়সী’ রাঁধুনীর ফলোয়ার ১৩ লাখ! (ভিডিও)

নিউজ ডেস্ক২৪ মে ২০২০২ মিনিট পড়া
‘এক বছর বয়সী’ রাঁধুনীর ফলোয়ার ১৩ লাখ! (ভিডিও)

বিষয়টি বিষ্ময়ের!  এক বছর বয়সী বাচ্চা আবার রাঁধতে পারে নাকি। কিন্তু এমনই একটি অবাক করা খবর প্রকাশ করেছে সিএনএন। সংবাদমাধ্যমটি প্রকাশ করেছে, এক বছর বয়সী রাঁধুনী কোবে অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে।

ইনস্টাগ্রামে তার ‘কোবে ইটস’ অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ১৩ লাখেরও বেশি।

সোশ্যাল সাইটটিতে এই শিশুর পরিচয়ে বলা হয়, কোবে রান্না করতে, খেতে ও রান্নাঘরে নিত্যনতুন আবিষ্কার পছন্দ করে। একটি ভিডিওতে দেখা যায়, ম্যাক ও চিজ সহযোগে তার প্রিয় টার্কিশ ডিশ তৈরিতে সাহায্য করছে। মাঝে মাঝে খেয়েও নিচ্ছে খানিকটা। আর ধারাবর্ণনাও থেমে নেই।

কোবের মা অ্যাশলে ওয়ান সিএনএনকে জানান, কোবে বাসায় যে কাজগুলো করে তার একটি রান্না। বড়দের মতো কাজটিতে সে বেশ মজা পায়। রান্নাঘরে ছেলের সেই উচ্ছ্বাস বন্ধু ও পরিবারের অন্য সদস্যদের দেখাতে ভিডিও ধারণ শুরু করেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইনস্টাগ্রামে ‘কোবে ইটস’ অ্যাকাউন্টটি খোলা হয়। ১৫ এপ্রিল নাগাদ ফলোয়ার ছিল ২০০। এরপর এক লাখ, দুই লাখ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যা অ্যাশলে কল্পনাও করেননি।

তিনি জানান, এই সময়ে সারা বিশ্বের অনেক মানুষের মুখে ছেলে হাসি ফোটাচ্ছে এ কথা শোনে খুবই আনন্দিত কোবের বাবা কাইলি।

কোবের কুকিং শোতে তার পরিবারের জন্য অসাধারণ কিছু মুহূর্ত ধরা পড়েছে। একটি ভিডিওতে প্রথমবার তাকে ‘দাদা’ বলতে শোনা যায়।

কোবে ক্যামেরা ভালোবাসে, বিভিন্ন খাদ্য উপকরণ চেখে দেখতে পছন্দ করে। চিজের সঙ্গে যে কোনো কিছু সে পছন্দ করে বলে জানান অ্যাশলে।

https://youtu.be/pL63SpQpxxQ

সূত্রঃ সময়