সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

শেষকৃত্যানুষ্ঠানে থাকছেন না কাস্ত্রোর বোন

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শেষকৃত্যানুষ্ঠানে থাকছেন না কাস্ত্রোর বোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর যুক্তরাষ্ট্র প্রবাসী বোন ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে না যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

১৯৬৫ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়ানিতা কাস্ত্রো শনিবার (২৬ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

 

কাস্ত্রোর মৃত্যু সংবাদের পর জুয়ানিতা জানান, তার ভাইয়ের মৃত্যু তার জীবনে বেদনাদায়ক ক্ষত তৈরি করেছে। তবে তার কোনো ইচ্ছে নেই কিউবা ফিরে যাওয়ার, এমনকি ভাইয়ের শেষকৃত্যেও।

 

তিনি আরও বলেন, আমি কখনই আমার অবস্থান থেকে সরে আসবো না। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কষ্ট, বেদনার পরও না।

 

আরেক ভাই ও বোন হারানোর পর যেমন কষ্ট অনুভব করেছিলেন কাস্ত্রো হারানোর পরও ঠিক তেমন অনুভব করছেন।

দেশটির রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৯০ বছর।

সূত্র: বাংলা নিউজ