সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রোববারের ৩৫ ফ্লাইট বাতিল করেছে লুফথানসা

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রোববারের ৩৫ ফ্লাইট বাতিল করেছে লুফথানসা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোববারের (২৭ নভেম্বর) ৩৫টি ফ্লাইট বাতিল করেছে জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন্স লুফথানসা। পাইলটদের পাওনাদি নিয়ে দাবি-দাওয়ার জেরে চলা ধর্মঘটের কারণেই এ সিদ্ধান্ত। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

রোববার ধর্মঘটের পঞ্চমদিন। দেশটির সরকার পাইলটদের জন্য যে নতুন বেতন কাঠামো ঠিক করেছেন তা মেনে নেয়নি লুফথানসা পাইলট ইউনিয়ন। এরই প্রতিবাদে বেতন বাড়ানোর নতুন দাবি-দাওয়া নিয়ে চলছে ধর্মঘট।

সূত্র: বাংলা নিউজ