সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

সিলেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিলেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এক তরুণকে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজার এলাকার কাস্টম কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত তরুণের নাম মিসবাহ উদ্দিন (১৮)। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের চণ্ডীপুর। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) একটি দল অবস্থান নিয়েছে।

 

পুলিশ সূত্র জানায়, ব্যস্ত এলাকায় হঠাৎ আক্রমণের শিকার হন মিসবাহ। তার বাঁ দিকের কান বরাবর ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এ সময় জিন্দাবাজার এলাকায় রাতের পালায় কর্তব্যরত পুলিশের দল ও প্রত্যক্ষদর্শীরা মিসবাহকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: কালের কণ্ঠ