রাজশাহী

রাজশাহী বিভাগে করোনা শনাক্ত হলো শোয়া ৩’শ, সুস্থ ৬৬, মৃত ৩

নিউজ ডেস্ক১৭ মে ২০২০২ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো শোয়া ৩’শ। আজ রবিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জন। তবে সন্ধ্যায় রাজশাহী ও বগুড়ার ল্যাবে রিপোর্ট পাওয়া গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত আক্রন্তদের মধ্যে সবচেয়ে আক্রান্ত বেশি জয়পুহাটে। সেখানে আজ দুপুর পর্যন্ত ছিল ৮৭ জন। এছাড়াও  দ্বিতীয় অবস্থানে নওগাঁয় ৮৩ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৫ জন। গতকাল সকালেও বগুড়ার রোগী ছিলো ৬১ জন। সেটি কাল সন্ধ্যায় বেড়ে গিয়ে হয় ৭৫ জনে।

এছাড়াও রাজশাহীতে ২০, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১৩ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ১৫ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত মারা গেছে তিনজন। তাদের মধ্যে একজন রাজশাহীর, নাটোরের এবং জয়পুরহাটের।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর এখন পর্যন্ত বিভাগের আট জেলায় মোট ৩২৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৬ জন। আর মারা গেছেন তিনজন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ১১০ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন হোম আইসোলেশনে।

স/আর

আরও পড়ুন:

রাজশাহী বিভাগে তিন শতাধিক করোনা আক্রান্ত

ট্যাগ: