বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নায়মুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গাঙ্গোপাড়া এলাকায় ইয়াবা বিক্রয় করা অবস্থায় তাদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার মচমইল গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে মাসুদ রানা (২৫), মচমইল সৈয়দপুর সোনার পাড়ার আবুল কালামের ছেলে মেহেদী হাসান ওরফে সবুজ (২২) ও মোহনপুর উপজেলার কেশরহাটের আঃ রহমানের ছেলে মশিউর রহমান (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান, শুক্রবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগমারা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে শনিবার মাসুদ রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকি দুজনকে রাতেই ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে মেহেদী হোসেন ওরফে সবুজ ও মশিউর রহমানের ৫ হাজার টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।

স/অ










