বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার্থে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠান থেকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে বাঘা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম এ জরিমানা আদায় করে।
জানা যায়, বাঘা উপজেলার সদর বাজারের বিসমিল্লাহ মটরস থেকে ১০ হাজার টাকা, ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে ৫ হাজার টাকা, রিয়াজুল পেট্রোল এজেন্সি থেকে ২০০ টাকা, সততা গ্যালারী থেকে ৫ হাজার টাকা, তরিকুল হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এক হাজার টাকা, গোপাল মিষ্টান্ন ভান্ডার থেকে এক হাজার টাকা, রওশন আরা হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যকর পরিবেশে রক্ষার্থে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
স/অ










