সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

স্ত্রী-সন্তানের করোনা টেস্টের আকুতি আক্রান্ত সাংবাদিকের

নিউজ ডেস্ক১৪ মে ২০২০১ মিনিট পড়া
স্ত্রী-সন্তানের করোনা টেস্টের আকুতি আক্রান্ত সাংবাদিকের

চট্টগ্রামের সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীর করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে তিন দিন আগে। কিন্তু তার পরিবারের কোনো সদস্যদের পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়নি।

শিল্পীর পরিবার জানায়, ১০ মে তিনি বিআইটিআইডিতে পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই সাংবাদিক।

নিয়ম অনুযায়ী কারো করোনা পজিটিভ হলে ২৪ ঘণ্টার মধ্যে তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার কথা। কিন্তু সাইফুল ইসলাম আক্রান্ত হওয়ার তিন দিন পার হলেও পরিবারের সদস্যদের কারো নমুনা সংগ্রহ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফেইসবুকে শিল্পী বৃহস্পতিবার লেখেন, “আমার স্ত্রী-সন্তানদের নমুনা পরীক্ষার ব্যাবস্থা নিন প্লিজ। আজ আমার করোনা পজেটিভ ধরা পড়ার ৩ দিন হয়ে গেছে। ২৪ ঘন্টার মধ্যে পরিবারেরর অন্যান্য সদস্যদের নমুনা কালেকশন করার নিয়ম থাকলেও বারবার যোগাযোগ করার পরেও সাড়া দিচ্ছে না সিভিল সার্জন অফিস ও ফৌজদারহাট বিআইটিআইডি। স্ত্রী, ৩ সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে দুশ্চিন্তায় আছি।”

চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে সাইফুল ইসলাম শিল্পীর শরীরে প্রথম কভিড-১৯ শনাক্ত হয়েছে। তিনি বার্তা সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক।

আরও পড়ুন:

দেশে ৬২ জন সাংবাদিক করোনা আক্রান্ত, প্রাণ হারালেন তিনজন