সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

জীবনের শেষ দশটি বছর প্রায় নিভৃতেই কাটালেন ফিদেল

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
জীবনের শেষ দশটি বছর প্রায় নিভৃতেই কাটালেন ফিদেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০০৬ সালের ঘটনা। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিউবার বিপ্লবী নেতা এবং প্রতিবাদী কণ্ঠস্বর ফিদেল কাস্ত্রো। অন্ত্রে অস্ত্রোপচার করাতে হয় তাকে। শারীরিক অবস্থা ভালো নয় টের পেয়ে সাময়িকভাবে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। শারীরিক অবস্থায় উন্নতি না হওয়ায় ২০০৮ সালে রাউলের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

 
২০০৬ সালে অসুস্থ হওয়ার পর থেকে অনেকটা নিভৃতেই জীবন-যাপন করছিলেন কাস্ত্রো। জনসমক্ষে খুব একটা হাজির হতে দেখা যায়নি তাকে। মাঝে মাঝে যখনই জনসমক্ষে হাজির হতেন তখন তাকে বিরল ঘটনা বলে উল্লেখ করতে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 
মাঝে মাঝে ভিডিও কিংবা ছবিতে দেখা যেত তিনি অতিথিদের সঙ্গে দেখা করছেন ফিদেল। দুর্বল হয়ে পড়া এবং হাঁটতে কষ্ট হওয়া ফিদেলকে ২০১২ সালে দুইবার এবং ২০১৩ সালে দুইবার জনসমক্ষে দেখা গিয়েছিল। ২০১৪ সালের ৮ জানুয়ারি একটি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনীতে আবারও তাকে দেখা যায়। গত এপ্রিলে দেশের কমিউনিস্ট পার্টির সমাবেশের শেষ দিনে তার ভাষণটিও তেমনই একটি বিরল ঘটনা ছিল।
ফিদেল কাস্ত্রো
উল্লেখ্য, শুক্রবার (২৫ নভেম্বর) রাতে ৯০ বছর বয়সী ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়েছে বলে ঘোষণা দেন তার ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন তিনি। আর এর পরই পরই আন্তর্জাতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

 
কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলের ওরিয়েন্তে প্রদেশে ১৯২৬ সালে জন্মগ্রহণ করা ফিদেল কাস্ত্রো পরবর্তীকালে হয়ে ওঠেন কিউবার বিপ্লবী নেতা। হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় ফিদেল কাস্ত্রো তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর কিউবার রাজনীতিতে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হন তিনি। প্রায় অর্ধ-শতাব্দী ধরে কিউবা শাসন করেছেন তিনি। যে কিউবা একসময় যুক্তরাষ্ট্রের প্লেগ্রাউন্ড বলে বিবেচিত হতো, যেখানকার দরিদ্ররা সামাজিকভাবে অসমতায় বাস করতো-সেই কিউবাকে রেকর্ড মানবাধিকারের দেশে পরিণত করেছিলেন কাস্ত্রো।

সূত্র: বাংলা ট্রিবিউন