সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

শেষ দিনেও পাখি মেলায় উপচে পড়া ভীড়

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
শেষ দিনেও পাখি মেলায় উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক:
নগরীতে দু’দিন ব্যাপী পাখি প্রদর্শনীর আজ শেষ দিন। আর তাই সকাল থেকেই প্রদর্শনীতে ছিল পাখি প্রেমীদের উপচে পড়া ভীড়। শনিবার সকালে প্রদর্শনীতে গিয়ে দেখা যায় দলে দলে পরিবার নিয়ে কেউ স্ববান্ধবে একে একে ছুটে আসছেন প্রদর্শনীতে। এদের মধ্যে কেউ ব্যানার দেখে, কেউ অন্যের মুখে শুনে, আবার কেউ পত্রিকার প্রতিবেদন পড়ে। আয়োজকদের মতে, এবারের প্রদর্শনী শতভাগ সফল হয়েছে। দর্শকদের এতটা সাড়া হয়ত তারা ভাবতেও পারেননি।
শনিবার বেলা ১১ টায় প্রদর্শনী চত্ত্বর ছিল লোকারণ্য। এদের মধ্যে স্কুলগামী শিক্ষার্থী তাদের অভিভাবক এবং তরুনদের সংখ্যা ছিল বেশি।  পাখিদের ভালোবেসে বয়স্করাও ছুটে আসেন প্রদর্শনী প্রাঙ্গনে। বেলা গড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীদের ঢল।

15215811_1837974373158333_1105672316_o-copy
প্রদর্শনীতে এসে আব্দুল্লাহ আল মামুন বলেন, পত্রিকা দেখে বাচ্চাকে নিয়ে চলে এলাম প্রদর্শনীতে। এখানে এসে অনেক ভালো লাগছে। অনেক বিচিত্র পাখি, বিচিত্র বর্ণের। এসব পাখি আমরা অনেকেই চিনিনা, কিন্তু এগুলো আমাদের দেশে পালণযোগ্য হয়ে উঠেছে এটা অত্যন্ত আনন্দদায়ক। দেশের মৃৎশিল্প প্রদর্শনী কিংবা সংস্কৃতির সাথে যেগুলো জড়িত তা যদি প্রতিবছর আমাদের সামনে এমন প্রদর্শনীর সাথে তুলে ধরা হয় তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আমরা আমাদের বাচ্চাদের শেগুলো সম্পর্কে ধারণা দিতে পারব।
তিনি বলেন,  আর এ প্রদর্শনীটা আরও ভালো হতে যদি কোন বড় কেইজে এদের রাখা হতো। যদিও এসব পাখি বেশি দুরে উড়তে পারেনা তবুও এদের ডানা মেলার সুযোগ হতো।
গৃহিনী ফারজানা জেবীন বলেন, প্রদর্শনীতে এসে অনেক ভালো লাগছে। এখানে অনেক প্রজাতির পাখি আছে। পাখি এমনেই ছোট বাচ্চাদের অনেক আকর্ষণ করে, প্রদর্শনীতে অনেক পাখি দেখে বাচ্চারাও আনন্দিত হচ্ছে। তাই স্কুল শেষে বাচ্চাদের নিয়ে এসেছি।

15204048_1837974516491652_2052755353_o-copy
নগরীর কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাহিম শাহারিয়ার নাহিদের ভাষ্যে, এতোগুলো পাখি একসাথে কখনো দেখিনি। পাখিগুলো অনেক সুন্দর আর অনেক রঙ্গের। আমার অনেক ভালো লেগেছে।
জানতে চাইলে কেইজ বার্ড এসোসিয়েশনের প্রচার সম্পাদক সৈয়দা ফারাহ ফেরদৌস(শাওন) সিল্কসিটি নিউজকে বলেন, দর্শনার্থীদের এমন সাড়া পাব ভাবতেও পারিনি। উদ্বোধনের দিন  আমাদের সময় ছিল রাত আট টা পর্যন্ত। কিন্তু দর্শনার্থীদের ভীড় এতো পরিমান ছিল যে আমাদের বাধ্য হয়ে পৌনে নয়টার দিকে বন্ধ করতে হয়েছে। এমন সাড়া পাওয়াতে আমরা খুব আশাবাদী, সামনে বছর আরো বৃহৎ পরিষরে এই মেলা দর্শনার্থীদের সামনে তুলে ধরতে পারব।
তিনি বলেন, এরপরের বছর আমরা ম্যাকাউ এবং ফিঞ্জ জাতের পাখিগুলো প্রদর্শনীতে নিয়ে আসার চেষ্টা করব।
কথা হয় সংগঠনের সাধারণ সম্পাদক আসিফুর রহমান সজলের সাথে। তিনি বলেন, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো বেকার যুবকদের অনুপ্রাণিত করা । তারা যেন মাদকাসক্ত না হতে পারে এবং ভূল পথে পরিচালিত হতে না পারে। এই পাখি গুলো পোষার মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেক অবসরপ্রাপ্ত ব্যাক্তিবর্গ আছেন যারা পরবর্তীতে এই পাখি পুষেই আয়ের একটা উৎস তৈরী করতে পারে। আমরা বলতে পারি আমাদের প্রদর্শনী সার্থক হয়েছে। দর্শনার্থীদের মন্তব্য আমাদের খুব সাড়া জাগিয়েছে। আমরা তাদের পাখি সম্পর্কে ধারণা দিতে পেরে অনেক আনন্দিত। আমরা চাই সবাই বিদেশী পাখি পুষে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করুক।

15183946_1837974539824983_671726072_o-copy
সভাপতি মোকাদ্দাস আলী (পলাশ) জানান, প্রথমে এ প্রদর্শনীর অনুমতি নিতে আমাদের অনেক সমস্যার সম্মুক্ষীন হতে হয়েছিল। এসব পাখি সংরক্ষনের বৈধতা বন বিভাগ দিতে পারেনা। ২০১২ সালের যেআইন তাতে খাচায় পাখি পালন বা সংরক্ষনের কথা নেই। যদিও এসব পাখি বেশি উচুতে উড়তে পারেনা। বিদেশী পাখি সংরক্ষণে এবং পরিবহনের বৈধতা নিয়ে গেজেট জমাদান প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত  এ প্রদর্শনীতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এতে আমাদের যুব সম্প্রদায় এগিয়ে আসতে চেয়েছে। অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন পাখি পালনে আমরা চাই এই প্রদর্শনীতে আরো বৃহদাকারে করতে। আর এতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমাদের স্থান নিয়ে কিংবা এসব পাখি পালন নিয়ে হয়রানির শিকার হতে না হয়।

স/শ