পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় পুলিশের পৃথক অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুড়িয়া গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী লিটন জোয়ারদার (২৮) ও ভালুকগাছী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের খলিলুর রহমানে ছেলে গাঁজা ব্যবসায়ী টুকু (৩২) ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে থানার এসআই মোস্তাকিন গোপন সংবাদের ভিত্তীতে উপজেলার বানেশ্বর পূর্বপাড়া এলাকায় লিটনের বাসা তল্লাসী করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। এবং একই রাতে এসআই শহিদুল বানেশ্বর পূর্বপাড়া থেকে ২০ পুড়িয়া গাঁজাসহ টুকুকে আটক করে থানায় নিয়ে আসে।
শনিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/আ










