লাইফ স্টাইল

মেষের জ্ঞাতিশত্রুরা ক্ষতি করবে, বন্ধুর সহযোগিতা পাবেন কর্কট

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শনি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৮। শুভ বার শনি ও বৃহস্পতিবার। শুভ রত্ন পোখরাজ ও নীলা।

 

প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল ও বিবেকবান। আপনি কষ্টসহিষ্ণু। এ ছাড়া ধৈর্য আছে আপনার। আপনার সাধারণ জ্ঞান প্রখর। আর দুঃসময় কাটিয়ে ওঠার সংগ্রামে আপনি ক্লান্তিহীন। নিজের কথা চিন্তা করার আগে আপনি অন্যের কথা চিন্তা করেন। তবে অতিরিক্ত অনুভূতিপ্রবণতা ও সহানুভূতির দরুন আপনি অনেক বেশি আপস করে ফেলতে পারেন। অনেক স্বার্থ আপনার জলাঞ্জলি যেতে পারে। আর অন্যের মনে কষ্ট দেওয়ার ভয় আপনাকে সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে। আপনাকে আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ হতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা আশা করতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মনের ভাব স্পষ্ট করে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

কাজকর্মে উৎসাহবোধ করবেন। সংগীতশিল্পীদের গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মন ভালো থাকবে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকার সম্ভাবনা আছে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো যাবে না। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে সাফল্য পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো সৎমানুষের পরামর্শে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

সূত্র: এনটিভি