সিল্কসিটিনিউজ ডেস্ক:
চীনের দূর পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে প্রাথমিকভাবে বলা হয়েছিল এর মাত্রা ৬ দশমিক ৮।

শুক্রবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ২৪ মিনিটে (সমন্বিত আন্তর্জাতিক সময় ২টা ২৪ মিনিট) ঝিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলে তাজিকিস্তান সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
সূত্র: বাংলা নিউজ










