সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

বাগাতিপাড়ায় মাদক বিরোধী পথসভা

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় মাদক বিরোধী পথসভা

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় মাদক বিরোধী র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা চাঁদপুর বাজারে স্থানীয় উদ্যোগে এ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

বাজারের আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথ সভা করে তারা।

 

পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, ইউপি যুবলীগ সভাপতি প্রভাষক খালেকুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক আঃ রশীদ প্রমুখ।

 

এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স/অ