সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ইরানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ইরানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার সকালে দেশটির সেমনান প্রদেশের শাহরুদ  শহরের হাফত খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে আরেকটি যাত্রীবাহী ট্রেন দ্রুত গতিতে আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা পাঁচে পৌঁছেছে। প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ তবে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে প্রতিবেদনে কিছুই বলা হয়নি।

 

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ট্রেন দুটির চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এগুলোর মধ্যে দুটি আগুনে পুড়ছে।

 

ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে টেলিভিশন চ্যানেলটি।

 

 

সূত্র :রাইজিংবিডি