সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

১৫৯০ কেজি চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
১৫৯০ কেজি চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুস্থ গোষ্ঠীর খাদ্য-সহায়তার (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের (জসেকা) সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে ফরিদপুর সজেকায় মামলাটি দায়ের করেন। মামলায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, একই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎসজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ১ হাজার ৫৯০ কেজি ভিজিএফের চাল আত্মসাৎ করেন।