সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশে জাতিসংঘের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেছেন মিয়ানমারের সরকার সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে।
কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের প্রধান কর্মকর্তা জন ম্যাককিসিক বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষদের হত্যা করছে, শিশুদের জবাই করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুঠতরাজ চালাচ্ছে। বিবিসি বাংলার খবর

যদিও এ অভিযোগ মিয়ানমার সরকার বরাবর অস্বীকার করে আসছে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষরাও এই অভিযোগ করেছেন।
পালিয়ে আসা এই শরণার্থীরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এবং পুরুষদের হত্যা করার কথা বলেছেন।










