সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

‘সকল অপরাধের মূল কারন মাদক’ : অতিরিক্ত পুলিশ সুপার

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘সকল অপরাধের মূল কারন মাদক’ : অতিরিক্ত পুলিশ সুপার

বাঘা প্রতিনিধি :
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেছেন, সকল অপরাধের মূল কারন মাদক। এই মাদকের সাথে কোন আপোশ নাই। অপরাধী যেই হোক-না কেন তার বিচার হবে। তবে সিডিউল ভুক্ত মামলা মিমাংসার নামে থানায় অন্তে বিলম্ব না করার জন্য তিনি আহবান জানান।

 
এছাড়া বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জঙ্গী তৎপরতা চালাচ্ছে। এই জঙ্গীবাদের কোন ঠাই বাংলার মাটিতে হবেনা। আয়োজিত অনুষ্ঠানের সুধীজন এবং পুলিশিং কমিটির কাছে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য আহবান জানান।

 
রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন উপরোক্ত কথা বলেন।

 
বৃহস্পতিবার বিকেল ৫ টায় বাঘা থানা চত্বরে অফিসার ইনচার্জ আলী মাহামুদের সভাপতিত্বে আয়োজিত সভায় মধ্যে বক্তব্য রাখেন পুঠিয়া সার্কেল (এএসপি) আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল আলম, উপজেলা  আওয়ামলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এনামুল হাসান ঝুন্টু, সাধারণ সম্পাদক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল খালেক, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া প্রমুখ।

 
উপস্থিত ছিলেন মোজাহার হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, সিরাজুল ইসলাম মন্টু, সমাজ সেবক আব্দুর রহমান এসা, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ উপজেলার সুধীবৃন্দ ও পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।

স/অ