সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

নাটোরে আদিবাসীর জমিতে লাগানো ১২০টি গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরে আদিবাসীর জমিতে লাগানো ১২০টি গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসীর জমিতে লাগানো ১২০টি গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। বুধবার সকালে উপজেলার সাতশৈল গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, অনেক দিন আগে নাটোর সদর উপজেলার শংকরভাগ গ্রামের বত্য নারায়ন তেলীর পিতা মৃত মনিরাম তেলী বাগাতিপাড়ার সাতশৈলের ওলিজানের কাছ থেকে ২৯শতাংশ জমি ক্রয় করেন। তার কয়েক বছর পরে বাগাতিপাড়ার মজম পুরের আহসান আলী ওই  একই মালিকের জমি ক্রয় করেন।

 

দীর্ঘদিন থেকেই ওই জমির দখল নিয়ে বত্য নারায়ন তেলীর সাথে আহসান আলীর ছেলে কামালের বিরোধ চলে আসছিল।

 
এরই একপর্যায়ে মঙ্গলবার রাতে জমির দখল নিতে বত্য নারায়ন তেলী ওই জমিতে ১২০টি মেহগনি গাছের চারা রোপন করেন। কিন্তু বুধবার সকালে কামাল ও তার দলবল সদ্য লাগানো সবকটি গাছের চারা উপড়ে ফেলে দেয়।

 
বাগাতিপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে বত্য নারায়ন থানায় একটি সাধারন ডায়েরী করলেও আগামী মঙ্গলবার ফাগুয়াড় দিয়ার ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিক্রমে একটি সালিশি বৈঠকের আহবান করা হয়েছে। সেখানে জমিজমা নিয়ে বিরোধের সুরাহা করা হবে বলে জানান তিনি।
স/শ