দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে পুর্ব শত্রুতার জের ধরে পান বরজ কেটে সাবাড় করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার গভীর রাতে উপজেলার সুখানদিঘী গ্রামে ঘটনাটি ঘটেছে ।
এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে কেবা কারা রাতের আঁধারে উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকার সুখানাদিঘী গ্রামের পানচাষী জিয়াউর রহমান ও বল্টু রহমানের পান বরজে ঢুকে বরজের সকল পান ও পানের গাছ (পড়) কেটে সাবাড় করে দেয়। আজ বৃহস্পতিবার সকালে পান বরজের মালিক চাষী জিয়াউর রহমান প্রতিদিনের মত পানবরজ দেখতে যায়।
এ সময় পান বরজের ভিতরে প্রবেশ করে তিনি দেখেন তার বরজের সকল পান ও পানের গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। এ সময় তার অপর পাশের বল্টু নামের পানচাষির বরজের দিকে তাকিয়ে দেখে তার বরজেও একই অবস্থা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পানচাষী জিয়াউর রহমান ও বল্টু দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। দুর্গাপুর থানার এসআই আব্দুস সালাম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থাল পরিদর্শন করেন।
স/শ










