নিজস্ব প্রতিবেদক:
‘সরকারের নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদ গুলো তুলে ধরা উচিত । এমডিজি বাস্তবায়নে সফল হয়েছে সরকার আর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করতেও সক্ষম হবো। ’

বুধবার বিকেলে আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, এসডিজি, জাতীয় শুদ্ধাচার কৌশল, ইনোভেশন, সিটিজেন চার্টার ও এপিএ’ বিষয়ের ওপর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী বলেছেন, এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তিই আমাদের সব প্রতিকূলতা কাটিয়ে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে’।
এ সময় সরকারি কর্মকর্তাদের সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয়ক ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের চিত্র জনগণের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।
এর আগে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন প্রধান তথ্য কর্মকর্তা। এ সময় বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
সেমিনারে উপস্থিত ছিলেন, আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা বিধান চন্দ্র কর্মকার, তথ্য অধিদফতরের চিফ ফিচার রাইটার মোহাম্মদ আলী সরকার, সিনিয়র তথ্য অফিসার ফারুক আব্দুল মনিম, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, আরইউজের সভাপতি কাজী শাহেদ প্রমুখ।
স/অ










