সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

পুঠিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় কলেজ ছাত্রের কারাদণ্ড

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় কলেজ ছাত্রের কারাদণ্ড

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় পঞ্চম শ্রেনীতে পড়ুয়া স্কুলছাত্রীর (১০) শ্লীলতাহানির চেষ্টা করায় এক কলেজ ছাত্রের ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  নুরুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

পুঠিয়া থানা সুত্রে জানাযায় গত বুধবার দুপুরে উপজেলার ধোকড়াকুল মাধ্যমিক বিদ্যালয়ে ওই স্কুলছাত্রী পিএসসি পরীক্ষা দিয়ে ভ্যান যোগে বাসায় ফিরছিল পথেই পশ্চিম ভাগ এলাকার নাজিমউদ্দীনের কলেজ পড়ুয়া ছেলে রবিন (২০) ও অজ্ঞাতনামা দুইজন ভ্যান থেকে স্কুলছাত্রীকে নামিয়ে মাঠের কোনায় নিয়েগিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির আত্বচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাতনামা তার দুইসহযোগী পালিয়ে গেলেও রবিনকে আটক করে পুঠিয়া থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ রবিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ঘটনা যাচাই বাচাই করে বুধবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আসামী রবিন তার অপরাধ শিকার করায় ৫০৯ ধারা মতে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স/অ